ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

গৃহকর্তার নির্যাতন থেকে বাঁচতে ৭ তলার বাথরুমের জানালা থেকে লাফিয়ে আহত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
সাত তলার টয়লেটের জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিল মো. শরীফ (১১) ও স্বপন (১৩) নামের দুই শিশু গৃহকর্মী। জানালার সঙ্গে নাইলনের রশি বেঁধে নামতে শুরু করে শরীফ। কিন্তু মাঝপথে হাত ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। শরীফের এই পরিণতি দেখে ছয় তলায় থেমে যায় স্বপন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছয় তলার জানালা ধরে দাঁড়িয়ে থাকা স্বপনকে উদ্ধার করেন। এ ঘটনায় ধানমন্ডি থানা-পুলিশ ওই বাড়ির গৃহকর্তাসহ চারজনকে আটক করেছে।

পালানোর চেষ্টা করা গৃহকর্মী শরীফ ও স্বপনের অভিযোগ, গৃহকর্তা, তার স্ত্রী ও মেয়ে মিলে তাদের মারধর করতেন, বাইরে বের হতে দিতেন না। কয়েক দিন আগে বাসার সিঁড়ি দিয়ে তারা পালানোর চেষ্টা করেছিল। তখন তাদের ধরে এনে মারধর করা হয়েছিল। তাই এবার তারা জানালা দিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ জানিয়েছে, গৃহকর্তা গোলাম কিবরিয়া (৭০) এক সময় কাস্টমস এর সহকারী কমিশনার ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। বাসায় কিবরিয়া ছাড়াও তার স্ত্রী, ছেলে ও মেয়ে থাকেন। আর গৃহকর্মী শরীফ ও স্বপনের বাড়ি লক্ষ্মীপুরে। ঘটনার পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. কাজল মিয়া বলেন, ধানমন্ডি ১৪/এ সড়কের ১৩ তলা ভবনের ৭ম তলার একটি ফ্ল্যাটের টয়লেটের জানালা দিয়ে এই দুজন পালানোর চেষ্টা করেছিল। এর মধ্যে শরীফ নিচে পড়ে যায়। তাকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সকাল দশটার দিকে স্বপনকে ছয় তলার জানালা ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় উদ্ধার করেন তারা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নিচে পড়ে গিয়ে শরীফ মাথায় আঘাত পেয়েছে। তার বাম পা ঊরু বরাবর ভেঙে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় আঘাত থাকায় শরীফ শঙ্কামুক্ত নয়।

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, স্বপন এই বাসায় দেড় বছর ধরে কাজ করে। আর শরীফ এসেছে দিন দশেক আগে। শিশু দুটি জানিয়েছে বাসার লোকজন বিভিন্ন সময়ে তাদের বেত দিয়ে মারধর করত। তাদের শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। আহত শরীফের চিকিৎসার খরচ পুলিশ বহন করছে। অভিযুক্তদের বিরুদ্ধে শিশু আইনে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৃহকর্তার নির্যাতন থেকে বাঁচতে ৭ তলার বাথরুমের জানালা থেকে লাফিয়ে আহত 

আপডেট সময় : ০৯:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯