ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী Logo বাণিজ্যসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী Logo মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড ৩ আসামির Logo প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য Logo জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের জোরালো আহ্বান রাষ্ট্রপতির Logo রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী

‘বিতর্কিত’ নার্সিং মহাপরিচালক তন্দ্রা শিকদারের বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে
বেগম তন্দ্রা শিকদার (বামে), মহসিনা ইয়াসমিন (ডানে)

বিশেষ সংবাদদাতা;
নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের ‘বিতর্কিত’ মহাপরিচালক বেগম তন্দ্রা শিকদারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। তার স্থলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য বেগম মহসিনা ইয়াসমিনকে প্রেষণে নার্সিং অধিদফতরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। বদলি ও নিয়োগের আদেশ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তন্দ্রা শিকদারের বদলির খবরে নার্সিং সেক্টরে এখন স্বস্তির নিঃশ্বাস। অভিযোগ রয়েছে, তার সময়ে নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা, বদলি, পদায়ন, কেনাকাটা, প্রশিক্ষণ, পিআরএল, টাইমস্কেল, জিপিএফের টাকা উত্তোলন, মাতৃত্বকালীন ছুটি ও অর্জিত ছুটি- সব ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তবে তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেন।

গত ১৩ জুন ‘নার্সিং সেক্টরে হরিলুট : আতুর ঘরে দুর্নীতি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও ১৭ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ার ঘটনায় নার্সিং সেক্টরে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদনে নার্সিং সেক্টরে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় মহাপরিচালকে তন্দ্রা শিকদারকে বদলি করা হয়। তবে তার ঘনিষ্ঠজনদের দাবি, সরকারি চাকরিতে এ ধরনের বদলি রুটিন বদলিরই অংশ।

নতুন মহাপরিচালককে অভিনন্দন;

স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) পক্ষ থেকে সংগঠনের মহাসচিব ইকবাল হোসেন সবুজ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের নতুন মহাপরিচালক বেগম মহসিনা ইয়াসমিনকে অভিনন্দন জানান। নবনিযুক্ত মহাপরিচালককে স্বাগত জানিয়েবিবৃতিতে স্বানাপ মহাসচিব নার্সিং সেক্টরের বিবদমান সমস্যা দূরীকরণ ও নার্সদের কর্মদক্ষতা বৃদ্ধিতে অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘বিতর্কিত’ নার্সিং মহাপরিচালক তন্দ্রা শিকদারের বিদায়

আপডেট সময় : ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯