ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অবরুদ্ধ শাহবাগ, যান চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

রোববার সকাল ৭টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যায়। পরে সায়েন্স ল্যাবরেটরি হয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরে আসে।

শাহবাগে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায় সংগঠনটির নেতাকর্মীরা। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা এসব রোডে এমনকি মোটরসাইকেল ও রিকশাও চলাচল করতে দিচ্ছে না। পতাকাবাহী সরকারি একটি গাড়িও আটকে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। শুধু মাত্র অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দিচ্ছে।

গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহার ও শিক্ষাখাতে বাজেট ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। শাহবাগ মোড়ে পুলিশ তাদের পাশেই অবস্থান নিয়েছে। সেখানে পুলিশের সাঁজোয়া যান রয়েছে।

প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি ইমরান হাবিব বলেন, শুধু এটা আমাদের দাবি নয়, পুরো বাংলাদেশের নাগরিকের দাবি। ন্যায্য দাবি আদায়ে আমাদের আন্দোলন চলবে। বেলা ২টা পর্যন্ত আমরা শাহবাগ অবস্থান করব।

প্রগতিশীল ছাত্র জোটের নেতা ফাহিম শিহাব রেজওয়ান বলেন, অযৌক্তিকভাবে এই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বাড়িভাড়া বাড়বে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ ভালো নেই। দেশের জনগণ ভালো নেই। সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অবরুদ্ধ শাহবাগ, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১০:২৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯