ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিএমএইচে এরশাদকে দেখতে ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সকাল সাড়ে ১০টায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে সিএমএইচের আইসিইউতে যান।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারাও এ সময় হাসপাতালে ছিলেন।

ওবায়দুল কাদের হাসপাতালে এইচএম এরশাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এ নিয়ে আলাপ করেন।

২৬ জুন এরশাদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে কিছু সংক্রমণের চিকিৎসা চলছে।

সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতির ফুসফুসে পানি জমেছে, যা বের করা জরুরি। তবে তার ফুসফুসের পানি বের করলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে।

এর পরও চিকিৎসকরা তার ফুসফুস থেকে পানি অপসারণ করার প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সাবেক এ রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা।

রোববার বিকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে ছোট ভাই জিএম কাদের বলেন, তার ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশন দেখা দেয়ায় শ্বাসকষ্ট বেড়ে গেছে।
তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফুসফুসে পানি জমার কারণে সকাল থেকেই তার (এরশাদ) কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল। হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাইরে থেকে তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এ কারণে আত্মীয়স্বজনরা দুশ্চিন্তায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিএমএইচে এরশাদকে দেখতে ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯