ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নারীর অশ্লীল ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করলেন ‘সাংবাদিক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
নারায়ণগঞ্জের ফতুল্লায় অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন সাদ্দাম হোসেন শুভ (৩০) নামে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়া এক যুবক। এমন অভিযোগে ওই নারী আইসিটি আইনে মামলা করলে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার ফতুল্লার নন্দলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শুভ নিজেকে উজ্জীবিত বাংলাদেশ নামের একটি পত্রিকা ও অনলাইনের সাংবাদিক পরিচয় দিতেন। তবে এলাকাবাসীর দাবি শুভকে কেউ সাংবাদিক হিসেবে চেনেন না। তিনি পুলিশ সোর্স হিসেবে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করতেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, ফতুল্লা থানার নন্দলালপুর এলাকার এক নারী বাদী হয়ে শুভসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে অভিযোগ করা হয় শুভসহ অপর আসামিরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর অশ্লীল ছবি দিয়ে মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেয়। পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় ছবি এডিট করে প্রকাশ করে যা বাদীর মানসম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করে।

এছাড়াও সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামে বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার নামে আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারীর অশ্লীল ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করলেন ‘সাংবাদিক’

আপডেট সময় : ১০:০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯