ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ৩২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এসএম আকরামের নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে বিএনপি নেতাদের অভিযোগ ক্ষমতাসীন দলের এমপি সমর্থিত লোকজন এ হামলা চালিয়েছে। এ ঘটনায় কেউ আহত না হলেও প্রচারসামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন আকরামের সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে বন্দরের মদনগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে এসএম আকরাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই সকাল থেকে আমার নির্বাচনী প্রচারণা চলছে। আমি নিজেও কয়েকটি স্থানে গণসংযোগ করে এসেছি। বিকেল সাড়ে ৪টা নাগাদ আমার প্রচারকাজে ব্যবহৃত একটি মাইক মদনগঞ্জ এলাকায় প্রবেশ করলে কয়েকজন দুর্বৃত্ত আমার মাইকের সঙ্গে থাকা কর্মীকে মারধর করে।

এ সময় মাইক ভেঙে ফেলে তারা। তাদের আমরা শনাক্ত করতে না পারলেও ধারণা করা হচ্ছে এটা ক্ষমতাসীন এমপির সমর্থকদের কাজ। এ ঘটনায় আমি কেনো মামলা বা অভিযোগ দায়ের না করলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করেছি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, ওই প্রার্থীর এক কর্মী আমাকে ফোনে বিষয়টি জানালে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

আপডেট সময় : ০১:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮