ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

যে হিসেবে শেষ চারে উঠবে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ক্রিকেটপ্রেমীরা। বাইশ গজের ব্যাটে-বলের লড়াই ছড়িয়ে পড়েছে সর্বত্র। তবে বিশ্বকাপ উত্তেজনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। অবিরত বৃষ্টির কারণে মঙ্গলবার পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ ম্যাচটিও।

এদিকে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে অনেকটাই পিছিয়ে পড়া বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো। এমনটা পরিকল্পনা নিয়েই এগিয়েছে টাইগাররা। কিন্তু ব্রিস্টলের বৃষ্টিতে সব পরিকল্পনাই ভেসে গেলো। পয়েন্ট ভাগাভাগি হল দুই দলের মধ্যে। এতে বড় ধরণের ক্ষতি হলো টাইগারদের।বাংলাদেশের শেষ চারে ওঠার সম্ভাবনা যেন আরও কঠিন হয়ে গেল। পরের পাঁচটি ম্যাচের চারটিতে জিতলেই তবে শেষ চারে উঠতে পারবে টাইগাররা। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তান।

টাইগারদের জন্য প্রতিটি ম্যাচই এখন ‘ডু আর ডাই’। অন্তত আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে মাশরাফিদের, এটার বিকল্প নেই। অন্য দুটি ম্যাচে জিততে না পারলেও হারটা যাতে বড় ব্যবধানে না হয় সেটা অন্তত নিশ্চিত করতে হবে।
পাশাপাশি বড় দলগুলোর পরাজয়ের প্রার্থনাও চালিয়ে যেতে হবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। প্রার্থনা করতে হবে কিউইরা যাতে টানা কয়েকটি ম্যাচে হারে। সেই সাথে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডও যাতে আফগানিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যে হিসেবে শেষ চারে উঠবে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯