ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানকে সাবধান করল আফগানিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ২৪৮ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক;

ম্যাচটা শেষ ওভারে গড়াবে, এটাই ভাবা যায়নি। ২৬২ রান তাড়া করতে নেমে ছুটছিল আফগানিস্তান। রিভার্স সুইংয়ে পসরা সাজানো আর দলে ঢোকা নিয়ে ওঠা প্রশ্ন মুছে দেওয়া এক স্পেলে ম্যাচটা জমিয়ে দিলেন ওয়াহাব রিয়াজ। ২ বল বাকি থাকতে আফগানিস্তানের ৩ উইকেটের জয় তবু আটকানো গেল না। ওয়ানডেতে টানা ১০ ম্যাচ হারার পর প্রস্তুতি ম্যাচেও হারল পাকিস্তান।।

ইনিংসের ষষ্ঠ ওভারেই মোহাম্মদ শেহজাদের মাঠ ছেড়ে যাওয়া নিশ্চিত হয়েছে বাঁ হাঁটুর চোটে। তবু প্রথম ১০ ওভারে ৭৮ রান তুলে ফেলেছিল আফগানিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজদের যে মাঠের আনাচকানাচে আছড়ে ফেলছিলেন হজরুতউল্লাহ জাজাই। ২৮ বলে ৪৯ রান করা জাজাই আউট হওয়ার পর হাফ ছেড়ে বাঁচে পাকিস্তান। আর তাতেই ম্যাচটার দৈর্ঘ্য বেড়েছে।

দুই আক্রমনাত্মক ওপেনারকে হারিয়ে ধীরে এগোনোর পথে হেঁটেছে আফগানিস্তান। রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদী ইনিংস গড়ায় মনোযোগ দিয়েছেন এর পর। রহমত শাহর পর সামিউল্লাহ শেনওয়ারি ও মোহাম্মদ নবী (৩৪) হাসমতউল্লাহকে সঙ্গ দিয়েছেন। ৪ উইকেটে ২৪৪ রান তুলে অনায়াস জয় দেখছিল আফগানিস্তান। মোহাম্মদ হাসনাইনের বলে নবী আউট হওয়ার পর একটু নড়েচড়ে বসেন দর্শকেরা। ৩ ওভারে ১৬ রান দরকার ছিল আফগানিস্তানের। ওয়াহাব রিয়াজের রিভার্স সুইংয়ের সামনে অনভ্যস্ত আফগানিস্তান ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তুলতে পেরেছিল।

শাদাব খানের পরের ওভারে ১০ রান তুলে কাজ এগিয়ে রাখেন হাসমতউল্লাহ। শেষ ওভারেও রিভার্স সুইং আর ইয়র্কার দিয়ে চেষ্টা করেছেন রিয়াজ। কিন্তু আফগানিস্তানের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন হাসমতউল্লাহ (৭৪*)।

এর আগে ১৩ বল আগেই ২৬২ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। মোহাম্মদ নবীর সুবাদে ১২ ওভারে ৬৫ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে একাই টেনেছেন বাবর আজম। বাবর (১১২) ফিরে যাওয়ার পর মাত ২ ওভার টিকেছে পাকিস্তান। ১৬ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে দলটি। আগামী রবিবার বাংলাদেশের বিপক্ষে আবার প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তানকে সাবধান করল আফগানিস্তান

আপডেট সময় : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯