ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ২৬৪ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক,
ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ী বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রোমাঞ্চকর রান তাড়ায় মাশরাফি বিন মর্তুজার দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৫ উইকেটে। এর মধ্য দিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেল বাংলাদেশ।

বাংলাদেশ সময় মধ্যরাতে জয়ের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ক্রিকেট দলকে সরকার প্রধানের অভিনন্দন জানানোর খবর সাংবাদিকদের দেওয়া হয়।

অভাবনীয় ব্যাটিং ঝড়ে রেকর্ড গড়া অপরাজিত ফিফটিতে দলকে জিতিয়েছেন মোসাদ্দেক হোসেন। কঠিন রান তাড়ায় বাংলাদেশের উড়ন্ত সূচনা এনে দিয়ে জয়ের আরেক নায়ক সৌম্য সরকার।

বৃষ্টিবৃঘ্নিত ম্যাচে জয়ের জন্য ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

ডাবলিনে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার ১ বলে বিনা উইকেটে ১৩১ রান করার পর নেমেছিল বৃষ্টি। পরে ম্যাচ নেমে আসে ২৪ ওভারে। রান তুলেছে তারা ১ উইকেটে ১৫২। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নির্ধারিত হয়েছে বাংলাদেশের লক্ষ্য।

মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে সাত বল বাকি থাকতেই বহু কাঙিক্ষত জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ১০:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯