ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ওয়াসার ব্যর্থতায় অসন্তুষ্ট হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯ ৩১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ঢাকার বিভিন্ন এলাকার পানি পরীক্ষা করতে আদালতের দেওয়া নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় ঢাকার ওয়াসার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ সোমবার এক হাইকোর্ট বেঞ্চে উল্লেখ করা হয়, ঢাকার ১১টি জোনে সরবরাহকৃত ওয়াসার ২২ বোতল পানি সংগ্রহ করে পরীক্ষা করা প্রয়োজন। ‘এই ২২ বোতল পানি পরীক্ষার জন্য কত টাকা প্রয়োজন’, এমন প্রশ্নও করেন আদালত।

ওয়াসার পানি পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, গত সপ্তাহে এমন এক প্রতিবেদন আদালতে উত্থাপিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ আজ এক পর্যবেক্ষণে এসব কথা বলেন।

শুনানিকালে আদালতে রিটকারী আইনজীবীর কাছে অনিরাপদ পানি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জাতীয় দৈনিকে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন আদালতের কাছে তুলে ধরা হয়। ওইসব প্রতিবেদনে ঢাকার ১৬টি এলাকার ওয়াসার পানি ব্যবহারের একেবারে অনুপযোগী বলে তথ্য উঠে আসে।

এরপর পানি পরীক্ষায় যে অর্থ খরচ হবে, তা প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। তখন ওয়াসার পক্ষ থেকে খরচ সংক্রান্ত প্রতিবেদন দাখিলে সাত দিন সময় চাওয়া হয়। কিন্তু খরচ সংক্রান্ত প্রতিবেদন আগামী বুধবারের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত বলেন, ‘বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিল না করলে অতিরিক্ত সচিবকে তলব করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওয়াসার ব্যর্থতায় অসন্তুষ্ট হাইকোর্ট

আপডেট সময় : ১০:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯