ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আনিসুল হক ও জ্যাকবের রিমান্ড মঞ্জুর 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টসকর্মী ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হককে ও রূপনগর থানা এলাকায় শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।

মামলার পৃথক তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান ও রূপনগর থানার উপ-পরিদর্শক মামুন মিয়া তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

এর আগে শুনানির জন্য আনিসুল হক ও আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগার থেকে আদালতের এজলাসে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এ সময় গুলিবিদ্ধ হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা করেন। আজ এ মামলায় আনিসুল হককে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহারভুক্ত ১২২ নম্বর আসামি।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিন হত্যাচেষ্টা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিলো। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিলো।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আনিসুল হক ও জ্যাকবের রিমান্ড মঞ্জুর 

আপডেট সময় : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪