ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

স্বাভাবিক হল ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ৩৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক (ছবি: প্রতীকী)

সকালের সংবাদ ডেস্কঃ লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল ৬টার দিকে ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ময়মনসিংহের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেলকর্মীরা উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী রিলিফ ট্রেনের সাহায্যে প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার সময় লাইন থেকে চাকা উঠানো সম্ভব হয়।

ময়মনসিংহ জিআরপি থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রওয়ানা হওয়ার অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। রেলকর্মীদের সাহায্যে বগি উদ্ধার সম্ভব হয়।

রেল চলাচল বন্ধ থাকায় স্টেশনে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেন আটকা পড়েছিল। এ সময় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।’

বগি উদ্ধারের পর এখন রেল চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বাভাবিক হল ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল

আপডেট সময় : ১২:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮