ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ৩৬৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

কক্সবাজারের টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় আটক রোহিঙ্গাদের নিয়ে রাত ২টার দিকে তাদের ঢেরায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।

বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ হাজার ২০০ ইয়াবা, ২টি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও প্রায় ৭ লাখ টাকা জব্দ করেছে পুলিশ।

নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাঁচা মিয়ার ছেলে মুহাম্মদ আলম (৩৫) ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মুহাম্মদ রফিক (২০)।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা কারবারী রোহিঙ্গা আলম ও রফিককে রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি মতে রাত ২টার দিকে লেদা ক্যাম্প এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

প্রায় ৪০ রাউন্ড গুলি চালানোর পর ইয়াবা কারবারীরা পিছু হটে। তখন ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রফিক ও আলমের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। আহত হন এসআই সাব্বির ও এসআই বাবুল।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২ হাজার ২০০ ইয়াবা, ২টি দেশীয় তৈরি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও মাদক বিক্রির ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা পাওয়া যায়।

গুলিবিদ্ধ দেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

আপডেট সময় : ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯