ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নাঈমের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিতে রূপগঞ্জের রান পাহাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ চলতি ঢাকা প্রিমিয়ার লিগটা স্বপ্নের মতোই কাঁটালেন লিজেন্ডস অব রূপগঞ্জের তরুণ বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে খেলা আগের ম্যাচে ছিলো না কোনো সেঞ্চুরি, করেছিলেন মাত্র ৪টি ফিফটি।

আর এবারের লিগের ১৬ ম্যাচ শেষে এ সংখ্যাগুলোকে ৩টি সেঞ্চুরি এবং ৯টি ফিফটিতে পরিণত করেছেন ১৯ বছর বয়সী এ বাঁহাতি তরুণ। চলতি লিগে ১৬ ম্যাচ শেষে নাইমের রান ৮০৭, হাঁকিয়েছেন ৫টি হাফসেঞ্চুরি এবং ৩টি সেঞ্চুরি।

এর মধ্যে সবশেষ সেঞ্চুরিটি আবার করলেন আজ, তাও টানা দ্বিতীয় ম্যাচে। সুপার লিগের শেষ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপা জেতার সম্ভবান টিকিয়ে রাখতে এ ম্যাচে প্রাইম ব্যাংককে হারাতেই হবে রূপগঞ্জের।

এমন ম্যাচেই নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ১৩৬ রানের ইনিংস খেলেছেন নাইম শেখ। আগের ম্যাচেই শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে অপরাজিত ১২৩ রান করেছিলেন তিনি। নাইমের এ ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ৩২৭ রানের বিশাল সংগ্রহ পেয়েছে রূপগঞ্জ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে রূপগঞ্জ। উদ্বোধনী জুটিতে মাত্র ১৮.৪ ওভারে ১২৯ রান যোগ করেন মেহেদি মারুফ এবং নাইম শেখ। ৪৮ বলে ৫৪ রান করে আউট হন মারুফ। খেলতে থাকেন নাইম।

দ্বিতীয় উইকেটেও আসে বড় জুটি। মুমিনুল হককে সঙ্গে নিয়ে ১১৪ রান যোগ করেন নাইম। মুমিনুল আউট হন ৫৯ বলে ৫২ রানের ইনিংস খেলে। ততক্ষণে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন নাইম। ৪০ ওভার শেষে রূপগঞ্জের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৪৯ রান।

মনে হচ্ছিলো সাড়ে তিনশর বেশি রান করে ফেলবে তারা। কিন্তু ৪২তম ওভারের প্রথম বলে নাইম ১৩৬ রান করে ফিরলে আশানুরূপ সংগ্রহ পায়নি রূপগঞ্জ। শেষদিকে জাকের আলি ১৯ বলে ২৭, মুক্তার আলি ৯ বলে ২২ রান করলে ৪ উইকেটে ৩২৭ রানে থামে তাদের ইনিংস। নাঈম ইসলাম অপরাজিত থাকেন ২৪ রান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নাঈমের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিতে রূপগঞ্জের রান পাহাড়

আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯