ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ফটিকছড়িতে সাংবাদিকের উপর হামলায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ ৩৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি;
ফটিকছড়িতে সাংবাদিক আকাশের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন- বুধবার “বাংলাদেশ অনলাইন নিউজপেপার জার্নালিস্টস এসোসিয়েশন” (বনজা)’র সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা হলো জনগনের উপকন্ঠ, জাতির বিবেক।সাংবাদিক আকাশের উপর যারা হামলা চালিয়েছে সেসব দুর্বৃত্তকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি।
এছাড়াও এক বিবৃতিতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান শফিক এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন হামলাকারী যে দল বা গোত্রেরই হোক সেসব ঘৃণ্য অপরাধীদের চিহ্নিত ও দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে হবে।
এছাড়াও উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম কবির এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য মঙ্গলবার রাত ১১ টার সময়দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি এমএস আকাশের উপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজার থেকে মোটর বাইকে সাংবাদিক আকাশ বাড়ি ফেরার পথে ৮/৯ জন সশস্ত্র দুর্বৃত্ত তার উপর এলোপাথাড়ি হামলা চালায়।

আঘাতে তার হাত, পা ভেঙে গেছে। স্থানীয়রা গুরুতর আহত আকাশকে নিয়ে চমেক হাসপাতালে রওনা দিয়েছে। আকাশ ফটিকছড়িতে সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। সড়ক নির্মানে অনিয়মের সংবাদ প্রকাশ করায় গত বছর প্রভাবশালী মহলের ইশারায় আইসিটি অ্যাক্টের মামলায় আসামী করা হয় তাকে। তখন আকাশের পক্ষে মাঠে নামে চট্টগ্রামের সাংবাদিক সমাজ। এদিকে সাম্প্রতিক কিছু সাহসী সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ ছিল বলে জানিয়েছেন হামলার শিকার সাংবাদিক আকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফটিকছড়িতে সাংবাদিকের উপর হামলায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা

আপডেট সময় : ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯