ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নুসরাতের সহপাঠী কামরুন ৫ দিনের রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ ৩৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর সহপাঠী কামরুন নাহারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ফেনীর একটি আদালত।

নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহ আলম জানান, আজ বুধবার দুপুরে এই মামলার আসামি কামরুন নাহারকে জেলা জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক শরাফ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কামরুন নাহারকে গত সোমবার দিবাগত রাতে ফেনী শহর থেকে গ্রেপ্তার করে পিবিআই।

নুসরাতের মত কামরুন নাহারও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন। গত ৬ এপ্রিল পরীক্ষা চলাকালে মাদ্রাসার একটি ভবনের ছাদে যে পাঁচজন নুসরাতের গায়ে আগুন দিয়েছিল, তাদের মধ্যে কামরুন নাহারও ছিলেন বলে পিবিআই জানিয়েছে।

ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন নুসরাত। গত ২৬ মার্চ নুসরাতের মা শিরীনা আক্তার মামলা করার পরদিন সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ওই মামলা প্রত্যাহার না করায় পরীক্ষার হল থেকে ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন দেয় বোরখা পরা কয়েকজন। নুসরাত গত ১০ এপ্রিল রাতে মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নুসরাতের সহপাঠী কামরুন ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯