ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ফরিদপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ ২৪৭ বার পড়া হয়েছে

প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে আড়াই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর সদরে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রিকশাচালক বাবার তিন মেয়ের মধ্যে শিশুটি মেজ। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি মাঠে খেলছিল। ওই সময় মিন্টু শেখ (১৯) নামের এক তরুণ শিশুটিকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মিন্টু পালিয়ে যান। পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা বলেন, চিকিৎসক পরীক্ষা করার পর শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান বলেন, মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিশুটির পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার একটি মহল মিন্টুকে পাগল বলে প্রচার করে ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার পাঁয়তারা করছে। তাঁরা বলেন, মিন্টু পাগল নন। তিনি পেশায় ইজিবাইকচালক। মানসিকভাবে সুস্থ হলেও মিন্টু বখাটে প্রকৃতির ছেলে বলে দাবি করেন তাঁরা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। শিশুটিকে ওসিসিতে স্থানান্তর করা হলে ওসিসি কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফরিদপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণ!

আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯