ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

Police, blocked, wounded, women, road, broom, procession,rtvonline

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি; ব্রাহ্মণবাড়িয়া শহরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে মহিলাদের দ্বারা অবরুদ্ধ হন নবীনগর থানার পাঁচ পুলিশ সদস্য।

গতকাল রোববার বিকেলে দক্ষিণ পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ অবরুদ্ধ পাঁচ পুলিশ সদস্যকে উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশের মারপিটে পাঁচ নারী আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়ীয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন জানান, রোববার বিকেলে নবীনগর থানার উপ-পরিদর্শক রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্স নিয়ে একটি হত্যা মামলার আসামিকে ধরতে পৈরতলা এলাকায় অভিযান চালান। এসময় বাড়িতে থাকা নারীরা কোনও আসামি নেই বলে জানালেও, পুলিশ জোর করে ঘরে ঢুকে মালামাল তছনছ করে। নারীরা এর প্রতিবাদ করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও সটগানের ফাঁকা গুলি করে। নারীরাও একজোট হয়ে পুলিশকে ধাওয়া করলে তারা স্থানীয় একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে তাদের প্রায় ঘণ্টাদুয়েক অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ অবরুদ্ধদের উদ্ধার করে নিয়ে আসে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে পৈরতলা-গোকর্ণঘাট সড়কে ঝাড়ু মিছিল করে বিক্ষোভ করেছে স্থানীয় নারী-পুরুষরা। এরপর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

আপডেট সময় : ১২:৩৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯