ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ ২৯০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম টেলিফোনে যুগান্তরকে জানান, সকাল ৮টা ৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টার পর ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ছড়িয়ে পড়া আগুন নেভাতে সাড়ে ৯টা বেজে যায়।

জানা গেছে, আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এতে কেউ হতাহত না হলেও স্টোররুমের বহু মালামাল পুড়ে গেছে।

লিমা খানম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্তসাপেক্ষে বিষয়টি বের করা হবে। আর ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি।

গত এক মাসে ঢাকার বেশ কয়েকটি বড় স্থাপনায় আগুন লাগে। পুরান ঢাকায় চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে আগুনে ৭১ জন মারা যায়। এর পর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে মারা যান ২৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাহজালাল বিমানবন্দরে আগুন

আপডেট সময় : ১২:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯