ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার Logo রান্নাঘরে থাকা যেসব উপকরণ আপনার ত্বক ভালো রাখবে Logo সুস্বাস্থ্য বজায় রাখার উপকারিতা , জেনে নিন Logo প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, টেকনাফ থেকে উদ্ধার; গ্রেপ্তার ৬ Logo সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক Logo রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু Logo কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার ট্রেন, আপলাইনে চলাচল বন্ধ Logo আবারও সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা, পর্যটকদের ফিরতে নির্দেশ Logo ২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি:  আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং তা প্রয়োজন। অতীতে গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে আশা করি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

তিনি আরও বলেন, একজন মানুষ অর্থশালী বা বিত্তবান না হলেও তার জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকতে পারে। তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিতে পারেন।

স্পিকার বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে ভোলার গ্যাসের মজুতের তুলনা করলে তা উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে। আশা করা যাচ্ছে, ভোলায় আরও গ্যাসের ভান্ডার রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী দীর্ঘদিন ধরে কষ্ট করছেন। গ্যাস তাদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার

আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬