ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আট লাখ টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটক করেছে জনতা।

বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে ক্ষেতলাল থানার ওসি শাহরিয়ার খান জানান।

আটক কনস্টেবল মুহিদুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি থানায় কর্মরত বলে ওসি শাহরিয়ার জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শাহরিয়ার বলেন, কালাই উপজেলার পুনট বাজারের মুরগি ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে আট লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন।

“ব্যাংক এলাকা থেকে পাঁচবিবি থানার পুলিশ কননস্টেবল মুহিদুল মোটরসাইকেল যোগে পিছু নিয়ে বটতলী ব্রিজ এলাকায় জোরপূর্বক ওই ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করেন।
“পরে মাদক মামলার ভয় দেখিয়ে মুহিদুল আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ী ও তার কর্মচারীর চিৎকারে স্থানীয়রা মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।”

পাঁচবিবি থানার ওসি বজলার রহমান বলেন, কোনো মামলার আসামি বা মাদক দ্রব্য আটকের জন্য মুহিদুলকে অনুমতি দেওয়া হয়নি। নিজ কর্মস্থল ছাড়া তিনি কেন অন্য থানা এলাকায় গেলেন তাও তিনি জানেন না।

অপরাধ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

আপডেট সময় : ১০:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯