ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত Logo শেখ হাসিনার স্নেহধন্য দোলনের দাপট: হত্যা মামলার আসামি হয়েও সংসদ নির্বাচনে প্রার্থীতা বহাল

সিলেটে অতিথি মঞ্চ ভেঙে চার চেয়ারম্যানসহ আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ ৪৭০ বার পড়া হয়েছে

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি; সিলেটের ওসমানীনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে মঞ্চ ভেঙে চার চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার উমরপুর ইউপির খাদিমপুর মাঠে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ওই মাঠে তরুণ ক্রীড়া চক্রের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এমন সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়াসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ৭-৮ আটজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে আটজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সায়মন আলী, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান।

আহত উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার শুরুতেই মঞ্চে থাকা প্রায় ৫০-৬০ জন অতিথিদের ভারে হঠাৎ করে মঞ্চ ভেঙে যায়। এ সময় মানুষের হুড়োহুড়িতে প্রায় ২০ জন আহত হন।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে খেলা পরিচালনা ও আইন লঙ্ঘন করে ড্রোন চালানোসহ আহতের ঘটনায় খেলা আয়োজকদের থানায় তলব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেটে অতিথি মঞ্চ ভেঙে চার চেয়ারম্যানসহ আহত ২০

আপডেট সময় : ০৯:২০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯