ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কতক্ষণ হওয়া উচিত আদর্শ যৌনতা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ ৩২৪ বার পড়া হয়েছে

যৌনতা কতক্ষণ স্থায়ী হওয়া উচিত, এ বিষয়টি নিয়ে বহু মানুষেরই প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। যৌনতার সঠিক কত সময়ব্যাপী হতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট।

অনেকেই দ্রুত বীর্যস্খলনের সমস্যায় ভুগছেন বলে চিকিৎসকের কাছে আসেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, যৌনতার নির্দিষ্ট কোনো সময় নেই। তবে যৌনতার গড় সময় হিসাব করতে গেলে অনেকের মাঝেই বিভ্রান্তি তৈরি হতে পারে। কারণ যৌনতার প্রস্তুতির বিষয়টি এর সঙ্গে জড়িত।

যৌনতা শুধু একে অপরের যৌনকর্ম নয়। এতে আগে ও পরে আরও কিছু কর্মকাণ্ড হওয়া উচিত। নিজেদের মাঝে পারস্পরিক বোঝাপড়ায় কাছে আসা ও ফোরপ্লের এসব কর্মকাণ্ড যৌনতার অংশ বলেই ধরা যায়।

৫০০ দম্পতির ওপর জরিপে দেখা গেছে তাদের যৌনতার বিভিন্ন ব্যাপ্তি রয়েছে। এ সময়ের মধ্যে রয়েছে ৩৩ সেকেন্ড থেকে শুরু করে ৪৪ মিনিট পর্যন্ত। শুধু যৌনতার সময়টি হিসাব করলে এটি হবে ৫ দশমিক ৪ মিনিট।

যারা বিশেষজ্ঞের কাছে আসেন দ্রুত বীর্যপাত সমস্যায় তাদের জন্য বিষয়টি কিছুটা বিভ্রান্তিকর। কারণ তাদের পুরোপুরি যৌন সন্তুষ্টির আগেই বীর্যপাত হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে জেনে রাখা উচিত যে, যৌনতা শুধু একটি কাজ নয়। এ ক্ষেত্রে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠ হয়ে থাকা প্রয়োজনীয়। এ কাজগুলো যৌনতারই অংশ। সরাসরি যৌনতার আগে পর্যাপ্ত যৌন উত্তেজনা সৃষ্টির মাধ্যমে সে পরিস্থিতি তৈরি করা উচিত।

এ ছাড়া যৌনতার সময়টি দীর্ঘ করতে চাইলে পুরুষের ক্ষেত্রে সমাধান হলো অনুশীলন। কিছুটা অনুশীলন করলেই তা দীর্ঘায়িত করা সম্ভব। এতে সমস্যার সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে নারীরও সমস্যা হয়। কারণ নারীর যৌনতা অনেকাংশেই সঙ্গীর ওপর নির্ভরশীল। নারীর জন্য সরাসরি যৌনতা শুরু করা বিব্রতকর। তার আগে কিছু সময় ফোরপ্লের মাধ্যমে পর্যাপ্ত উত্তেজনা আনা প্রয়োজন। এতে নারীর যৌন সন্তুষ্টি সহজ হয়।

এ ক্ষেত্রে আপনার যদি যৌন সন্তুষ্টি না হয় তাহলে যৌন পরিবেশের দিকে লক্ষ রাখতে হবে এবং যথেষ্ট ফোরপ্লে করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যৌনতার সময় বড় বিষয় নয়। কারণ গড়ে তা সাড়ে পাঁচ মিনিটেরও কম স্থায়ী হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার যৌন সন্তুষ্টি হচ্ছে কি না, সেটি দেখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কতক্ষণ হওয়া উচিত আদর্শ যৌনতা?

আপডেট সময় : ১১:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯