ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের কুয়েতি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কোচিং শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল শিবা রাণী। পথিমধ্যে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ট্রাক্টরচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালককে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ট্রাক্টর ও চালককে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬