ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীতে পাটকল শ্রমিকদের রেল ও সড়কপথ অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

স্টার অনলাইন রিপোর্ট; মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে রেল ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন পাটকল শ্রমিকেরা।

আজ (২ এপ্রিল) সকাল থেকে তারা খুলনা ও চট্টগ্রামের রেলপথ এবং রাজশাহী ও চট্টগ্রামের সড়কপথ অবরোধ করে রেখেছেন বলে আমাদের স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন।

৯ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শ্রমিকেরা বিভিন্ন এলাকার রেল ও সড়কপথ অবরোধ করে রাখেন।

খুলনায় সকাল ৮টা থেকে ঢাকা-খুলনা রেলপথ এবং দৌলতপুর ও কাশীপুর এবং খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা।

খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, ঢাকা-খুলনা রেলপথ বন্ধ রয়েছে। এখান থেকে আজ সকালে কেবল বেনাপোলগামী একটি ট্রেন ছেড়ে গেছে।

চট্টগ্রামের ষোলশহর এলাকায় আজ সকালে আমিন জুটমিলের শ্রমিকেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের পথরোধ করে এর চলাচল বন্ধ করে দেন।

রাজশাহীতে অবরোধ তুলে নেওয়ার আগ পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন রাজশাহী জুট মিলের অন্তত ১ হাজার ৫০০ শ্রমিক। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা জুটমিলের মুল ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন।

আন্দোলনরত পাটকল শ্রমিকদের মূল দাবি হচ্ছে ২০১৫ সালের মজুরি কমিশন বাস্তবায়ন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া ভাতা পরিশোধ এবং দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে যেনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীতে পাটকল শ্রমিকদের রেল ও সড়কপথ অবরোধ

আপডেট সময় : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯