ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জনকণ্ঠে সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার করতে বিএফইউজে- ডিইউজে’র বিবৃতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১০৪৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: বিএফইউজে- ডিইউজে’র বিবৃতি জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।

ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দু’টির নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।
আজ রোববার বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘদিন থেকে কর্মরত সাংবাদিক কর্মচারীদের প্রায় পাঁচ কোটি টাকা বকেয়া বেতন ভাতা পরিশোধে জনকণ্ঠ কর্তৃপক্ষ নানা ছলচাতুরি ও টালবাহানার আশ্রয় নিচ্ছেন। বেতন ভাতার দাবি করলেই টার্মিনেশন লেটার হাতে দিয়ে অফিস থেকে বের করে দেয়া হয়। গত দু’দিনে কোনো কারণ দর্শানো ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে ২০ জন সাংবাদিক-কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ জনআকাঙ্খাকে ধারণ করে পত্রিকা পরিচালনা, চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার এবং বকেয়াসহ সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধের জোর দাবি জানান। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষ এককভাবে দায়ী থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জনকণ্ঠে সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার করতে বিএফইউজে- ডিইউজে’র বিবৃতি

আপডেট সময় : ০৭:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫