ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মাঠে আমিরুল ইসলাম কাগজী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১২২৮ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি:
খুলনার উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছার অসচ্ছল মানুষের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চালু করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর ও খুলনা-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম কাগজী।

আজ ৬ জুলাই (শনিবার) এই মানবিক উদ্যোগের প্রথম দিনে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অসচ্ছল রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

ক্যাম্পের উদ্বোধনকালে আমিরুল ইসলাম কাগজী বলেন, “কয়রা ও পাইকগাছার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। এই এলাকায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ধারাবাহিকভাবে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হবে। আজ থেকে যে যাত্রা শুরু হলো, তা দুই উপজেলার ১৭টি ইউনিয়নজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।”

বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সার্বিক তত্ত্বাবধানে এদিন সেবা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজের বিভাগের প্রধান কার্ডিওলজিস্ট ডা. মো. মোস্তফা কামাল, ইউরোলজি বিশেষজ্ঞ ডা. মো. তাজরুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ইস্তিয়াক মাহমুদ, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. অমিত, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. রাজিব, এবং আরও অনেকে।

এছাড়া ডা. হারুন অর রশিদ, ডা. হাসানুর রহমান, ডা. আলাউদ্দিন সিকদার, ডা. এফ.এম. নাজিম উদ্দিন এবং ডা. মো. সাবেতুল ইসলামসহ একদল অভিজ্ঞ চিকিৎসক সার্বিক সেবা নিশ্চিত করেন।

ক্যাম্পটি সফলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক ছাত্রদল নেতা মিনারুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক আসিফ সরদার, মোহাম্মদ সামাদ গাজী, লুকমান গাজী, পাইকগাছা যুবদল নেতা বিপ্লব সরকার, কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, মো. খাইরুল ইসলাম, রাড়ুলী ইউনিয়ন যুবদল কর্মী জাহাঙ্গীর গাজী ও বেলাল সরদার।

এই মেডিকেল ক্যাম্প এলাকার অসচ্ছল জনগণের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মাঠে আমিরুল ইসলাম কাগজী

আপডেট সময় : ০২:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫