ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

যশোরে ভোটকেন্দ্রে বিজিবি সদস্যের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯ ২৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্ব পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোরের বাঘারপাড়ায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে বুকে ব্যথা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত রফিকুল ইসলাম বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নে নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন।

বাঘারপাড়া থানা পুলিশের ওসি জসিমউদ্দিন জানান, উপজেলা নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্ব পালনের জন্য শুক্রবার বিকেলে বাঘারপাড়ার ডিগ্রি কলেজ কেন্দ্রে আসেন রফিকুল ইসলাম। এ সময় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে অবস্থান করেন।

শনিবার রাত ৯টার দিকে তার বুকে ব্যথা অনুভব হলে তাকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার দে সুবেদার রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার দে বলেন, হাসপাতালে আনার আগেই ওই বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

এদিকে রোববার সকাল ৮টা থেকে যশোরের সাত উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তিনটি পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান পদে ৩৮ ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী রয়েছেন। যদিও শার্শা উপজেলায় তিনটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হচ্ছে না। সদর উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যশোরে ভোটকেন্দ্রে বিজিবি সদস্যের মৃত্যু

আপডেট সময় : ১২:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯