ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ইভিএমে ময়মনসিংহ সিটির ভোট ৫ মে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন ১৭ এপ্রিল।

সোমাবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। এই সিটির সবগুলোকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।

ময়মনসিংহ সিটির আয়তন ৯০ দশমিক ১৭৩ কিলোমিটার। এটি দেশের ১২তম এবং সর্বশেষ সিটি কর্পোরেশন। ৩৩ সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইভিএমে ময়মনসিংহ সিটির ভোট ৫ মে

আপডেট সময় : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯