ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মৌলভীবাজারে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে

সাহাবুদ্দিন, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিন্দু ধর্মাবলম্বী একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

রোববার রাত আনুমানিক ১০টার দিকে ভাটেরা ইউনিয়ন পরিষদে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

জানা গেছে, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনীতে বসবাসরত নিতাই দাস (৫০) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন। বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের ইসলাম ধর্ম গ্রহণের উদ্যোগ নেন।

রোববার রাতে ইউনিয়ন পরিষদেই তাদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করেন।

ধর্মান্তরিত হওয়ার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা, ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম কুলছুমা ও ফাতেমা রাখা হয়।

এ ব্যাপারে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতায় নিরাপদে আছে। ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড় চোপড়সহ তাৎক্ষণিক খরচাদির ব্যবস্থা আমরা করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মৌলভীবাজারে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

আপডেট সময় : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯