ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

আজ সোমবার সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নে কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত বশির আহম্মদ (১৯) ওই ক্যাম্পের রহমত উল্যাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওই ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী প্রবেশ করে বশিরকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম ৪ মাসে রোহিঙ্গা সংশ্লিষ্ট ৩২টি হত্যা মামলা, ১২টি হত্যাচেষ্টা মামলা হয়েছে। হত্যার ঘটনা ঘটেছে ৩৫টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩