ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চন্দনাইশে ভোটকেন্দ্রে সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯ ৩৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে দখলে বাঁধা দিতে গেলে সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের নাম ফরহাদ হোসেন। এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।

চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী বলেন, ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মতিন জানান, সকালে একটি পক্ষ বুথে ঢুকে জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। এ সময় পুলিশ বাঁধা দিতে গেলে সংঘর্ষে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজিমউদ্দিন এবং দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার।

রোববার তৃতীয় দফায় দেশের ১১৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চন্দনাইশে ভোটকেন্দ্রে সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯