ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সুপ্রিমকোর্ট এলাকায় সাংবাদিকদের উপর হামলায় বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের নিন্দা

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৫০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের লাঠিচার্জ ও মারধর করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক আহত হয়েছেন। আজ (বুধবার) সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

লাঠিচার্জে আহত হয়েছেন এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মেধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন কোভিদ, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিম।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পুলিশের এমন ন্যাক্কারজনক বাংলার ঘটনায় দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাগর চৌধুরী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক সাক্ষরিত এক বিবৃতিতে এই হামলার ঘটনায় দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইন ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এটিএন নিউজের জাবেদ আক্তার বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ আমাকে পায়ের নিচে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সুপ্রিমকোর্ট এলাকায় সাংবাদিকদের উপর হামলায় বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের নিন্দা

আপডেট সময় : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩