ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বঙ্গবন্ধু হত্যা: কুশীলবদের খুঁজতে কমিশন গঠনে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৩৩৫ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজে বের করতে স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি কমিশন গঠনে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এ সংক্রান্ত রিটের পক্ষে আইনজীবী মো. আবদুল আলীম মিয়া জুয়েল সাংবাদিকদের আদালতের আদেশের বিষয়টি জানান।

অ্যাডভোকেট সুবীর নন্দী দাস পিটিশনার হয়ে রিটটি দাখিল করেন। আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে ২০২১ সালের ২৫ অক্টোবর রিটটি দায়ের করা হয়।

রিটে মন্ত্রিপরিষদসচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

অ্যাডভোকেট সুবীর নন্দী দাস সংবাদমাধ্যমকে জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজিরসহ এ বিষয়ে সংশ্লিষ্ট আইনের আলোকে বিভিন্ন দেশের আদালত কর্তৃক প্রকাশিত রায়ের নজির রিট আবেদনে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ১৯৮২ সালে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের দ্বারা গঠিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বঙ্গবন্ধুকে নির্মম হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং তৎপরবর্তী পদক্ষেপসমূহ সম্পূর্ণ পর্যালোচনা ও নিরীক্ষার লক্ষে একটি স্বাধীন তদন্ত কমিশন চেয়ে রিটটি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বঙ্গবন্ধু হত্যা: কুশীলবদের খুঁজতে কমিশন গঠনে হাইকোর্টের রুল

আপডেট সময় : ১১:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩