ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অপহরণের চেষ্টায় র‍্যাব পরিচয় দেওয়া ব্যক্তিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৩৫০ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ি থামিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‌্যাব সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— মো. মুমিনুল, তার গাড়িচালক ও একজন আত্মীয়।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

ওসি নূরে আজম মিয়া বলেন, র‍্যাব সদস্য পরিচয়ে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে মহাখালী ফ্লাইওভার থেকে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-২১। মামলার বাদী শহিদুল ইসলাম এ ঘটনার একজন ভুক্তভোগী। গ্রেফতারদের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। এ ঘটনায় গ্রেফতার বাকি দুজনের মধ্যে একজন গাড়িচালক ও অপরজন মুমিনুলের আত্মীয়। গ্রেফতারদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

শুক্রবার মধ্যরাতে মহাখালী ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এ ঘটনার দৃশ্য ধারণ করে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। ওই টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত সোয়া ২টার দিকে তাদের গাড়িটি মহাখালী ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় সেটিকে থামতে বলেন জড়ো হওয়া লোকজন। সেখানেই দেখা মেলে হ্যান্ডকাফ পরা দুই ব্যক্তির। একজনের নাম শহীদুল ইসলাম, অন্যজন রিয়াজ। সম্পর্কে তারা মামা-ভাগনে। শহীদুল ইসলাম পেশায় ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী।

তাদের অভিযোগ, বিমানবন্দর এলাকা থেকে গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন তারা। ফ্লাইওভারে উঠতেই তাদের গাড়ির গতিরোধ করে পেছন থেকে আসা আরেকটি গাড়ি। ওই গাড়ির আরোহী চার ব্যক্তি র‍্যাব পরিচয়ে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যেতে চেয়েছিল তাদের। একপর্যায়ে হ্যান্ডকাফ পরিয়ে মারধর করে। সন্দেহ হওয়ায় চিৎকার শুরু করেন ভুক্তভোগীরা।

শহীদুল ইসলাম ওই টেলিভিশন চ্যানেলকে বলেন, আমাদের গাড়ি থামিয়ে জানালা দিয়ে পিস্তল ধরে। গাড়ি থেকে বের হওয়ার পর বলে তোরা (আমরা) সোনা চোরাচালানকারী। আমরা বলি, আমাদের চেক করে দেখেন। তখন আমাদের মারধর শুরু করে। বলে, গুলি করে মেরে ফেলবো। তারপর হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এ সময় আমরা চিৎকার শুরু করি। আমাদের চিৎকার শুনে এক ব্যক্তি গাড়ি থামিয়ে পরিস্থিতি দেখে ৯৯৯ এ কল করেন। আর তখন সে পথ দিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন এক পুলিশ সদস্য। হট্টগোল দেখে তিনি এগিয়ে এসে ভুক্তভোগীদের সহায়তা করেন।

সাকিব নামের ওই পুলিশ সদস্য বলেন, র‌্যাবের কটি পরা তিনজন দুই ব্যক্তিকে মারধর করছিলেন। এসময় দুই ব্যক্তি তাদের বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছিলেন। পুলিশ দেখে তিনজনের একজন গাড়ির পেছনে পিস্তল রেখে রাস্তা পার হয়ে চলে যান, আরেকজন দৌঁড়ে পালান।অপরজনকে ধরে ফেলে জনতা। তার (জনতার হাতে আটক) দাবি, গার্মেন্টে কর্মী। মুমিনুল নামের এক র‍্যাব সদস্যের সঙ্গে কিছু কাজে করতে গিয়ে তার পরিচয় হয়। ঘটনার দিন একটি অপারেশনের কথা বলে মহাখালী ফ্লাইওভারে নিয়ে আসেন মুমিনুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অপহরণের চেষ্টায় র‍্যাব পরিচয় দেওয়া ব্যক্তিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১২:১৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩