ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্টুয়াখালীতে কুকুরের কামড়ে বৃদ্ধসহ আহত ৩০

প্রতিনিধি, পটুয়াখালী
  • আপডেট সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

গত দুদিনে পটুয়াখালীর দুমকিতে গত বছরের ২৩ জুনের মত আবারও কুকুরের কামড়ে বৃদ্ধসহ ৩০ জনের অধিক আহত হয়েছেন। দেখা যায়, আহতদের বেশির ভাগই মহিলা ও অধিক বয়সের লোকজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নথি অনুযায়ী এখানে ১৭ জন চিকিৎসা নিয়েছেন। আর বাকিরা বিভিন্ন ফর্মেসী ও জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন- মোসা. জেসমিন (৩৫), আবু মুসা (২৮), মোসা. হামিদা (২২), হেলেনা (৩৫), আয়শা আক্তার (৭০), সিনথিয়া (২২), আবু আল হোসেন (৮৫), মোজাম্মেল হক (৫৫), মো. কেরামত (৪৫), বিলকিস (৩৫), কামাল (৩৮), মো. জসিম উদ্দিন (৪০), কিলসুম (৫০), মাহফিজুল (৭০) এবং লাইলি বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন জায়গায় পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েক জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে এখনও আতঙ্ক বিরাজ করছে।

কুকুরের কামড়ে আহত জলিশা গ্রামে কামাল হোসেন বলেন, হঠাৎ করে একটা পাগলা কুকুর এসে কামড়ে ধরে। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছি।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহিন বলেন, কুকুরের কামড়ে আহতদের আমরা টিকা দিচ্ছি।

একবার টিকা নিলে আবারও কি টিকা নিতে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ। যখন কামড়াবে তখনই টিকা নিতে হবে।

ঘটনার সততা স্বীকার করে উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম বলেন, এর আগে যখন এরকম বেওয়ারিশ কুকুরে কামড়িয়ে লোকজনদের আহত করেছিল তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আমরা ওইগুলোকে ভ্যাকসিন দিয়ে ছিলাম। আবারও এ রকম একটা পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, গত বছরের ২৩ জুলাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ও পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও দুই ছাত্রসহ ১৫ জনকে কুকুরে কামড়ে আহত করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্টুয়াখালীতে কুকুরের কামড়ে বৃদ্ধসহ আহত ৩০

আপডেট সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩