ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীতে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৪০) গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুতার ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করে বাসন থানা পুলিশ। পরদিন তিনজন ছাড়া পেলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখা হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে বাসন থানার একদল পুলিশ ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসেন। পরে একই দিন রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছেন।

এদিকে বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ঢাকা টাঙ্গাইল-মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে এলাকাবাসী মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাঙচুর চালান।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, বুধবার সকালে একটি গুজবকে কেন্দ্র করে এলাকাবাসী রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৪:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩