ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফুলছড়ি কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা থেকে মিলন মন্ডল
  • আপডেট সময় : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৩৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রওশনারা ইয়াছমিনের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তন ও অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠনের একটি লিখিত অভিযোগ ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে দাখিল করা হয়েছে।

গত ১৫ জানুয়ারী ২০২৩ এলাকাবাসীর পক্ষের এ লিখিত অভিযোগ দাখিল করেছেন আশরাফুল ইসলাম নামে এক ব্যাক্তি।

প্রাপ্ত অভিযোগে জানা যায়,কঞ্চিপাড়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রওশনারা ইয়াছমিন সহ বর্তমান এস.এম.সির সভাপতি রেদোয়ান আশরাফ (পলাশ) কমিটির মিটিং ছাড়া নিজমনগড়া সিদ্ধান্তের জোগ সাজসে অত্র প্রতিষ্ঠানের অভ্যান্তরে ইতি পূর্বে ২-৩ টি গাছ কর্তন করে। বর্তমানে ২টি মেহগণি গাছের ডালপালা ও গাছের অর্ধেক অংশ কর্তন করেছেন। যার ফলে প্রকৃতির ভারসাম্য, দেশের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

এলাকাবাসী গাছ কাটার কাজে বাধা দিলে প্রধান শিক্ষক অকথ্য ভাষায় গালিগালাজ করে। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় জমির দাতা কে বাদ দিয়ে এস,এম,সির সভাপতি প্রধান শিক্ষক তার আপন ভাইকে সভাপতি পদে অধিষ্ঠিত করেছেন। ফলে জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা ইয়াছমিন বলেন, যথাযথ নীতিমালা অনুসরণ করে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের গাছ কর্তনের বিষয়টি সম্পুর্ন ভিত্তিহীন।

এ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেদোয়ান আশরাফ পলাশ বলেন, সকল নিয়ম মেনে আমি এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছি।গাছ কর্তনের বিষয়টি সম্পুর্ন ভিত্তিহীন।কিছু শুকনা ডালপালা যা শিক্ষার্থীদের জন্য বিপদ জনক ছিলো বিধায় তা ছেটে ফেলা হয়েছে।তবে স্কুলের আসবাব পত্রের জন্য যদি কখনো গাছ কর্তনের প্রয়োজন হয় তাহলে রেজুলেশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্তন করা হবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগের যথাযথ গুরুত্ব বিবেচনা করে উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব প্রদান করেছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফুলছড়ি কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩