ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ

প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ডাকে পার্বত্য আধাবেলা সড়ক অবরোধ চলছে। রোববার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী পাহাড়ের এ আঞ্চলিক সংগঠনটি।

jagonews24

অবরোধের ফলে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার আভ্যন্তরীণ সড়কের যান চলাচল। তবে জেলার শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেওয়া হয়েছে।

আধাবেলা সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি জেলা জুড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩