ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রাজধানীতে বেপরোয়া বাস পিষে মারল বিশ্ববিদ্যালয় ছাত্রকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ ২৯৭ বার পড়া হয়েছে

রাজধানীর প্রগতী সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাস পিষে মারল আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পরাপারের সময় একটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের ওই বেপরোয়া বাস টি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার পর নিহত ছাত্রের সহপাঠীরা বাসটি আটক করে। এসময় চালক ও হেলপার পালিয়ে যায়।

এদিকে, ছাত্র নিহত হওয়ার ঘটনায় কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ ছাত্ররা এ সময় সুপ্রভাত পরিবহনের সব বাস আটক করে রাস্তা বন্ধ করে মিছিল করতে থাকে।

এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজনসহ সব বাসযাত্রীরা। এ সময় তাদেরকে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে।
ঘটনাস্থলে আসা গুলশান থানার এসআই মোশাররফ হোসেন যুগান্তরকে জানান, ঘাতক বাসটি আটক করে থানায় পাঠানো হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে বেপরোয়া বাস পিষে মারল বিশ্ববিদ্যালয় ছাত্রকে

আপডেট সময় : ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯