ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ডেমরায় পুলিশ কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহ পরিচারিকার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
  • আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৪১৩ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় এক পুলিশ কর্মকর্তার ফ্ল্যাট বাসা থেকে সুমাইয়া আক্তার মিম(১৩) নামে কিশোর গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার দুপুরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে ডগাইড় পশ্চিম পাড়ার প্রবাসী জাহাঙ্গীর আলমের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া গাজীপুর জেলার বাসন থানার এসআই হানিফ নামে এক পুলিশ কর্মকর্তার। প্রাথমিকভাবে থানা পুলিশের ধারণা ওই ফ্ল্যাটের বারান্দার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের ভিত্তিতে এই মৃত্যুর আসল রহস্য নিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। নিহত সুমাইয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলার কুন্দাগ্রামের শাহীন আলমের মেয়ে। সে ৪ বছর পুর্বে ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে কাজের জন্য আসে।
বাড়ির কেয়ারটেকার মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ভবনের চতুর্থ তলায় হৈচৈ শুনে সেখানে গিয়ে কাজের মেয়ে সুমাইয়া আক্তার মিম এর লাশ ফ্লোরের মধ্যে পড়ে থাকতে দেখি। ওই ফ্ল্যাটটিতে এসআই হানিফের স্ত্রী ও তার শাশুড়ী বসবাস করতেন। তার স্ত্রী রাজধানীর পল্টনে একটি মালয়েশিয়ান কোম্পানীতে চাকুরী করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে এসআই হানিফের স্ত্রী বাসা থেকে অফিসে যাওয়ার পরে তার শাশুড়ী ১০ টার দিকে সুমাইয়াকে ঘরের মধ্যে রেখে বাইরে যান। বেলা সাড়ে ১০ টার দিকে তিনি ঘরে এসে দেখেন যে ফ্ল্যাটের দরজা খোলা ও ভেতরের রুমে জানালার গ্রীলের সাথে গলায় ওড়না পে‌চানো অবস্থায় সুমাইয়ার ঝুলন্ত দেহ । এ সময় তিনি জানালার গ্রীল থেকে ঝুলন্ত দেহ নামিয়ে ফ্লোরে রাখেন। পরে থানায় খবর দিলে নারী পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান (পিপিএম) বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডেমরায় পুলিশ কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহ পরিচারিকার লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২