ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শেখ পরিবারের নাম ভাঙ্গিয়ে ভয়ঙ্কর রূপে মোংলার টাইগার জলিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোংলা পৌর এলাকায় জলিল শিকদার (৩৪) ওরফে টাইগার জলিল নামের এক ব্যক্তি বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে মোংলা মাদ্রাসা রোড এলাকার মৃত আওয়াল শিকদার ওরফে বড়মিয়া’র ছেলে। মোংলায় আওয়ামী লীগের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মিরা তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ দিচ্ছেন। দলীয় কোন পদ পদবী না থাকলেও সম্প্রতি সময়ে শেখ পরিবারের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

এলাকার সাধারণ মানুষের অভিযোগ, তিনি সার্বক্ষনিক দু’টি লাইসেন্সকৃত পিস্তল নিয়ে চলাফেরা করেন। তার কর্মকান্ডে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ বিব্রতকর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। একজন গার্মেন্টস ব্যবসায়ী গুলি করে হত্যার হুমকি ও লাঞ্চিতের ঘটনায় মোংলা থানায় টাইগার জলিলের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে পুর্বের একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে।

অভিযোগের সুত্রে জানা গেছে, গতকাল ১৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয়ে পৌর মেয়র’র সাথে দেখা করতে যান ওই ব্যবসায়ী। এসময় মোংলা পোর্ট পৌরসভার ভেতরে ঢুকে ওই ব্যবসায়ীর ওপরে হামলা চালায় জলিল শিকদারসহ তার অনুসারীরা। উপস্থিত লোকজনের বাঁধার মুখে তিনি রক্ষা পান। তবে মোঃ ওবাইদুল ইসলামকে গুলি করে হত্যার হুমকী দেয় টাইগার জলিল। এঘটনায় ওই ব্যবসায়ী আইনগত সহায়তা চেয়ে ১৬ মার্চ মোংলা থানায় একটি লিখিত অভিযোগ করেন (নং ১৬/৩)।

এবিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বালেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেখ পরিবারের নাম ভাঙ্গিয়ে ভয়ঙ্কর রূপে মোংলার টাইগার জলিল

আপডেট সময় : ০৯:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২