বরিশালে ভাঙনের ঝুঁকিতে বিমান বন্দর স্কুল কলেজ সহ ২শ বছরের ঐতিহ্যবাহী বাজার
- আপডেট সময় : ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ ৩০৪ বার পড়া হয়েছে

নুরে আলম, বাবুগঞ্জ(বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের বাবুগঞ্জে ভাঙনের ঝুঁকিতে বরিশাল বিমান বন্দর, সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়,জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়,বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি আবুল কালাম কলেজে,বাবুগঞ্জ থানা, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বরিশালের ঐতিহ্যবাহী ১৮শ’তের পুরানো বাবুগঞ্জ বাজার।
দিন দিন ভয়াবহ রুপ নিচ্ছে সন্ধা ও সুগন্ধা নদের যার ভয়াল থাবায় নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী হাজার হাজর পরিবার। সম্প্রতি হয়ে যাওয়া ঘুর্ণিঝড় ইয়াস এবং নিন্ম চাপের পানি প্লাবিত হলে ভাঙতে শুরু করে বাবুগঞ্জ থানা ও সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাজগুরু খেয়াঘাট, বাবুগঞ্জ বাজার, বরিশাল বিমানবন্দর এরিয়া, সরকারি আবুল কালাম কলেজ এরিয়া। জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়য়ের মাঠসহ ভিটেমাটি ঘরবাড়ি এবং রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা।
এমন অকল্পনীয় ভাঙনে হুমকি ও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে সমগ্র বাবুগঞ্জ। বাবুগঞ্জ সহ এ অঞ্চলের সুশীল সমাজ মনে করেন অচিরেই ভাঙন রোধ অথবা স্থায়ী করন বাঁধের জন্য ব্যবস্থা না নিলে বড় ধরনের ভাঙনের সম্মুখীন হতে হবে উপজেলা বাসীর।























