ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নারী উদ্যোক্তা মাশরুম কন্যা খ্যাত মুন্নীর ট্রাকের চাপায় মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ২৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কমিল্লার জাতীয় ‘জয়িতা’ পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা মাশরুম কন্যা হিসেবে পরিচিত ফয়জুন্নেসা মুন্নী (৪০) ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে ট্রাকচাপায় মারা গেছেন। ফয়জুন্নেসা মুন্নী পথিকৃৎ সমাজকল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার ঢাকার মদনপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। বাদ আসর জানাজা শেষে কুমিল্লা নগরীর পশ্চিম বাগিচাগাঁও কবরস্থানে ফয়জুন্নেসা মুন্নীকে দাফন করা হয়।

অসহায় নারীদের পাশে দাঁড়ানো ফয়জুন্নেসা মুন্নী মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সূত্র জানায়, মন্নী পশ্চিম বাগিচাগাঁও এলাকার খোকন শেখের স্ত্রী। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায়। বৃদ্ধ বাবা-মা ছাড়াও রয়েছে ছোট দুই ছেলে।

বড় ছেলে নবম শ্রেণি এবং ছোট ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র। মুন্নীর অকাল মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন শোক প্রকাশ করেন পথিকৃৎ সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. আতাউর রহমান জসীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক স্বপন।

অ্যাডভোকেট শহীদুল হক স্বপন জানান, মুন্নী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সহকর্মীদেরকেও অনুপ্রাণিত করতেন। নিজ পেশার বাইরে নারী উদ্যোক্তা মেলা, ইয়াং এন্টারপ্রেনিউর সামিট, বৃক্ষমেলা এবং অধুনা থিয়েটারসহ বহু সামাজিক সংগঠন ও কার্যক্রমের সাথে যুক্ত থেকে কাজ করে মুন্নী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারী উদ্যোক্তা মাশরুম কন্যা খ্যাত মুন্নীর ট্রাকের চাপায় মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১