ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ২২৭ বার পড়া হয়েছে

হিলি প্রতিনিধি:

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
ভারতের ৭৫তম স্বধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী রাখেশ কুমার মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস হওয়ায় আগের দিন এই শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান জানান, রোববার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যকার সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

আপডেট সময় : ১২:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১