ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

স্ত্রীর ১০ দিন পর স্বামীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ২৬৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের লাটিমসার গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিন্টু হোসেনের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় এক শিশু মিন্টুকে ঘরে ঝুলতে দেখে চিৎকার করে। এরপর মিন্টুর বড় ভাই তাকে নিচে নামায় বলে ঢাকা পোস্টকে জানান মিন্টুর বাবা জাহাঙ্গীর হোসেন। পরে ঝালকাঠি সদর থানাকে জানানো হয়। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

জাহাঙ্গীর হোসেন আরও জানান, তার ছয় ছেলে-মেয়ের মধ্যে মিন্টু পঞ্চম। সে ৭-৮ বছর আগে মাত্র ১৪ বছর বয়সে বিয়ে করে। সেই ঘরে ছোট একটি মেয়ে আছে। ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সুবাদে সেখানে বরগুনার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুই মাস আগে ওই মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। কিন্তু ১০ দিন আগে দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করে।

এ ঘটনায় মিন্টুকে থানায় তিন দিন আটকে রাখা হয়। মেয়ের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে তাকে থানা থেকে ছেড়ে দেয়। এক সপ্তাহ আগে মিন্টু বাড়িতে আসে। তখন থেকেই তার আচরণ অস্বাভাবিক ছিল। এরপর গতকাল সন্ধ্যায় ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, লাশের সুরতহাল শেষে আজ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীর ১০ দিন পর স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১