সংবাদ শিরোনাম :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর মায়ের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৪৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র মাতা শামসুন্নাহার বেগম -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র মাতা শামসুন্নাহার বেগম (৯০) আজ দুপুর ১২.০০ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।























