ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ডিআরইউ সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এবং তার পরিবারের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা সংবাদকর্মী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, সাংবাদিকরা সব সময় সমাজের জন্য কাজ করেন। মানুষের জন্য কাজ করেন। কিন্তু তাদের ওপর বারবার হামলা হচ্ছে। গ্রেফতার ও শাস্তির কোনো ব্যবস্থা হচ্ছে না হামলাকারীদের।

তিনি বলেন, সম্প্রতি ডিআরইউর সাধারণ সম্পাদক ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এখন পর্যন্ত সেই সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানায়।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্রাব) সাধারণ সম্পাদক দীপু সরোয়ার বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক।

হামলার ঘটনা কয়েক দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত দায়ীদের চিহ্নিত না করা এবং গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা হোক। আজ আমরা সংক্ষিপ্ত আকারে মানববন্ধনে দাঁড়িয়েছি। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন সাংবাদিকরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, রফিক উল্লাহ, রাশেদুল হক, আবু আলী, মাইদুল ইসলাম, শামসুল আলম সেতু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিআরইউ সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

আপডেট সময় : ০৯:০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯