ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কাজে ফিরেছেন সাংবাদিক রোজিনা, দুঃসময়ে পাশে থাকা সকলকে কৃতজ্ঞতা স্বীকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ৩৩৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: প্রথম আলোর অনুসন্ধানী রিপোর্টার রোজিনা ইসলাম আজ প্রায় ৫০দিন পর তাঁর কর্মস্থলে যোগদান করেন। অফিসে আসার পর সকল সহকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।তখন তিনি আবেগ আপ্লূত হয়ে সাংবাদিক সমাজ, বিভিন্ন সংগঠনসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তার ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। জাতির সংবাদ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

৫০ দিন পর আমার প্রিয় কর্মস্থল প্রথম আলোতে এসেছি। আমার প্রাণের সহকর্মীদের কাছে ফিরে এসেছি। আমি স্বস্তি বোধ করছি। আমার সহকর্মীদের ভালোবাসায় আমি আবেগ তাড়িত। আমি কৃতজ্ঞ। আমি আনন্দিত।

আমি শান্তি বোধ করছি। কারণ আমি কাজে ফিরেছি।

নিজের কম্পিউটারের সামনে বসে প্রথমেই আপনাদের সবার মুখ আমার চোখের সামনে ভেসে উঠেছে। ১৭ বছর ধরে যারা নানা তথ্য-সহযোগিতা দিয়ে আমাকে একজন সাংবাদিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছেন; সবাইকে আমি শ্রদ্ধার সঙ্গে মনে করছি। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

দুঃসহ দিনগুলোতে আমি এবং আমার পরিবারের পাশে, আমার প্রতিষ্ঠান প্রথম আলোর পাশে ছিলেন সারা দেশের সাংবাদিক সমাজ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীরা। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান, সংস্থা, পাঠক, বন্ধু, শুভানুধ্যায়ী ব্যক্তি-মানুষ যে সহমর্মিতা নিয়ে দাঁড়িয়েছেন তাতে আমি, আমরা অভিভূত, আপ্লুত, কৃতজ্ঞ। এই ঋণ শোধ হবার নয়।

জাতিসংঘ,দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা, সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা,দেশি-বিদেশি গণমাধ্যম ও খ্যাতিমান সাংবাদিকদের উদ্বেগ, প্রতিক্রিয়া খারাপ সময় পার করতে আমাকে সাহস জুগিয়েছে।

আপনারা আমার ও প্রথম আলোর ভালোবাসা নিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাজে ফিরেছেন সাংবাদিক রোজিনা, দুঃসময়ে পাশে থাকা সকলকে কৃতজ্ঞতা স্বীকার

আপডেট সময় : ১১:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১