ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ভারতীয় দর্শকদের চেঁচামেচিতে বাথরুমে লুকিয়েছিলেন তারকা ক্রিকেটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ইংল্যান্ডের সাউদাম্পটনে সদ্য শেষ হওয়া সেই ফাইনালের পুরোটা সময় গ্যালারিতে বসে ভারতীয় ক্রিকেটারদের সমর্থন জোগাতে চেঁচামেচি করেন দর্শকরা।

বিশেষ করে টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ড যখন জয়ের জন্য ব্যাট করছিল তখন কেন উইলিয়ামসন ও রস টেইলরের মনসংযোগ নষ্ট করতে বেশি চেঁচামেচি করেন ভারতীয় সমর্থকরা।

আর ভারতীয় সমর্থকদের সেই চেঁচামেচি থেকে নিজেকে রক্ষা করতে নির্জন জায়গা খুঁজে না পেয়ে শেষমেষ বাথরুমে গিয়ে লুকিয়ে থাকেন নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিসন। অথচ তার আগুণঝড়া বোলিংয়েই প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

প্রথম ইনিংসে ৩২ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসনের গতির মুখে পড়ে ১৭০ রানে অলআউট হয়। ১৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

ফাইনালে দুই ইনিংসে ৭ উইকেটে শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া কাইল জেমিসন গোল্ড এএমএ কাউন্টি স্পোর্টস ব্রেকফাস্টে বলেন, দর্শক হিসাবে আমার ক্রিকেট কেরিয়ারের সবথেকে কঠিন সময় ছিল সম্ভবত আমাদের রান চেজ করার মুহূর্তটাই। আমরা ড্রেসিংরুমের ভিতরে বসে টিভি দেখছিলাম। সম্প্রচারে একটু হয়ত বিলম্ব হচ্ছিল। তবে দেখতে পাচ্ছিলাম, কীভাবে প্রতিটি বলে বলে ভারতীয় সমর্থকরা দাঁড়িয়ে চেঁচামেচি করছে।

তিনি আরও বলেন, শেষ মুহূর্তে মাঠে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। তাই একদম নিরিবিলি থাকতে বাথরুমে চলে যাই, যেখানে একটুও শব্দ শোনা যাচ্ছিল না। তবে এই চাপ সামলিয়ে মাথা ঠান্ডা রেখে আমাদের সেরা দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেইলর দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতীয় দর্শকদের চেঁচামেচিতে বাথরুমে লুকিয়েছিলেন তারকা ক্রিকেটার

আপডেট সময় : ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১